সাক্ষাত হচ্ছেনা খালেদার সাথে হাসিনার। খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস এর বক্তব্যে এমনটাই ধারণা করা হচ্ছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস।

শনিবার রাত ৮টা ২০ মিনিটে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রসঙ্গত, ওয়ান-ইলেভেনের রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০০৭ সালের ৭ই মার্চ সেনানিবাসের বাসভবন থেকে গ্রেফতার হন তারেক। এরপর রিমান্ডে নিয়ে তার ওপর চালানো হয় অমানবিক নির্যাতন। ভেঙে দেয়া হয় মেরুদণ্ডের হাড়।

একই বছরের ৩রা সেপ্টেম্বর ভোরে সেনানিবাসের মঈনুল রোডের বাসভবন থেকে খালেদা জিয়া ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করা হয়।

২০০৮ সালের ১৭ই জুলাই জামিনে মুক্তি পান কোকো। পরদিন স্ত্রী শর্মিলী রহমান ও দুই কন্যা জাফিয়া রহমান, জাহিয়া রহমানকে নিয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান।

একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর থাইল্যান্ড থেকে মালয়েশিয়ায় চলে আসেন কোকো। এরপর থেকে সেখানেই পরিবার নিয়ে বসবাস করছিলেন তিনি।

এদিকে ৫ মাস ২৫ দিন কারাভোগের পর একই বছরের ৩রা সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তারেক রহমান। এরপর ১১ই সেপ্টেম্বর স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে চিকিৎসার জন্য তিনি লন্ডন যান। সেই থেকে লন্ডনে বসবাস করছেন আসছেন তিনি।

এএইচ