আবারও প্রধানমন্ত্রীর সঙ্গে সীমিত পরিসরে আরেক সংলাপে বসার আহ্বানের চিঠি নিয়ে ধানমন্ডি ৩ নম্বরের আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের দুই নেতা।

তারা হলেন, আ ও ম শফিক উল্লাহ এবং জগলুল হায়দার আফ্রিক।

জগলুল হায়দার আফ্রিক এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শনিবার রাতে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংকট নিরসনে সীমিত পরিসরে সংলাপ চেয়ে চিঠি দিবো। গত ১ নভেম্বর সংলাপে প্রধানমন্ত্রী বলেছিলেন সীমিত আকারে আবার সংলাপ হতে পারে। তাই আমরা আগামীকাল রোববার আবার চিঠি দিবো।