মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি বিজয় দিবসের প্রথম প্রহরে দলের নেতাকর্মীদের নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শহীদদের প্রতি সম্মান জানিয়ে খালেদা জিয়া সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এরপর তিনি শহীদ বীর সেনানীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, ড. আব্দুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, ব্যারিস্টার মাহবুব উদ্দীন থোকন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেল, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএইচ/জেআই





