প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, আপনারা যেভাবে মানুষকে গুম করে হত্যা করছেন- তাতে একদিন আপনার এ সরকারও রাজনৈতিকভাবে গুম হয়ে যাবে। আপনি টেরও পাবেন না।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপা আয়োজিত ‘আর কোন গুম, খুন নয়- ব্যর্থ জালিমশাহী ক্ষমতা ছাড় ও মানবাধিকার- গণতন্ত্র ফেরৎ চাই’ এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগকে এদেশ ইজারা দেওয়া হয়নি উল্লেখ করে প্রধান বলেন, অবৈধভাবে নির্বাচন দিয়ে মিথ্যে মন্ত্রিসভা তৈরি করে এখন আপনারা বলছেন- দেশে কোথাও সভা-সমাবেশ করতে দেবেন না। এ দেশটাকে তো আপনাদের ইজারা দেওয়া হয়নি, যে যখন যা ইচ্ছা করবেন।
ডাকসুর সাবেক এ নেতা বলেন, গণতান্ত্রিক দেশে সভা-সমাবেশ করার অধিকার জনগণের আছে। কাউকে অন্যায়ভাবে গ্রেফতার করা যাবে না। কিন্তু এ অবৈধ সরকার জনগণের গণতান্ত্রিক অধিকারকে হরণ করছে।
তিনি বলেন, এ সরকারের সাথে আকুতি-মিনতি করে কোনো লাভ নেই। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ অবৈধ সরকারের পতন ঘটাতে হবে।
নগর জাগপার সভাপতি আসাদুর রহমান খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- নগর জাগপার সাধারণ সম্পাদক সানাউল্লাহ সানু, যুব জাগপার সহ-সভাপতি কামাল হোসেন, যুব জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুজ্জামান কবির প্রমুখ।
[b]ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
সরকারও একদিন গুম হয়ে যাবে: প্রধান
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, আপনারা যেভাবে মানুষকে গুম করে হত্যা করছেন- তাতে একদিন আপনার এ সরকারও রাজনৈতিকভাবে গুম হয়ে যাবে। আপনি টেরও পাবেন না। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপা





