মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের বয়োজ্যেষ্ঠ, স্বামী হারা নারী ও চলার পথে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন এমন জনগোষ্ঠীকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। আর এ কারণেই এই সরকার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী বান্ধব।’
শুক্রবার বেলা সাড়ে ১১টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা সমাজসেবা ও তুমলিয়া ইউপি কর্তৃক আয়োজিত ওই ইউনিয়ন পরিষদে বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর চলমান কার্যক্রমের আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা বহি বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুবকর মিয়া বাক্কুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূইয়ার পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো, আমজাদ হোসেন স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, উপজেলা সমাজসেবা অফিসার মো. আমির হোসেন, মহিলা বিষয়ক অফিসার শাহনাজ আক্তার বক্তব্য রাখেন।
এ সময় অন্যদের মাঝে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী একই কার্যক্রমের আওতায় নাগরী ইউনিয়ন পরিষদে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা বহি বিতরণ করেন।
এমআর





