বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরের উত্তরের আহ্বায়ক ইয়াছিন আলীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মিরপুর থেকে তাকে আটক করে পল্লবী থানা পুলিশ। পল্লবী থানার অপারেশন অফিসার এস আই রায়হান টাইমনিউজবিডিকে স্বেচ্ছাসেবক দলের নেতা ইয়াছিন আলীকে আটকের কথা স্বীকার করেছেন।
তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা বলতে পারেনি ওই পুলিশ কর্মকর্তা।
এমএইচ





