কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু।
আজ (বুধবার) দুপুর ২ টা ৪০ মিনিটে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে তিনি মুক্তি পান।
রাজধানীর রমনা থানায় করা একটি মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়ে কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির এই নেতা।
এসময় শামসুজ্জামান দুদুকে জেলগেটে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কৃষকদলের সহ-সভাপতি আলহাজ নাজিম উদ্দীন মাস্টার, সহ-দপ্তর সম্পাদক এসকে সাদী, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আলিম হোসেন, অধ্যক্ষ সেলিম হোসেন, মিন্টু সওদাগার, জিনাফের সভাপতি মিয়া মো. আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক মো. মোশাররফ হোসেন চৌধুরী, কৃষকদল নেতা মো. হারুন, রাজু, দুলাল, মিলন সরকার, মো. আমিনুর রহমান মিনু, ইঞ্জিনিয়ার হৃদয়, মো. মঞ্জুর আলম, জহিরুল হক, কাইয়ূম, জাহিদ হাসান, গোলাম সরোয়ার সরকার, সজল, কামাল হোসেন, আব্দুর রাজি প্রমুখ।
গত ১২ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে ফেরার পথে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেফতার হন শামসুজ্জামান দুদু।
এর আগে গতকাল (০৩ এপ্রিল) কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
এমবি





