বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি বরিশাল সদর আসনের সংসদ সদস্য শওকত হোসেন হিরনকে সিঙ্গাপুর থেকে  দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বুধবার দুপুরে ঢাকা থেকে সিকদার এয়ার লাইন্সের একটি বিমান সিংগাপুরে গিয়ে তাকে নিয়ে আসবে।
হিরনের ঘনিষ্টজনরা টাইমনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, হিরনকে লাইফ সাপোর্টে রেখেই রাত ১০টার পর ঢাকার উদ্দেশ্যে রওনা হবে বিমানটি।
পারিবারিক সূত্র জানায়, সিংগাপুরে চিকিৎসাধীন লাইফ সাপোর্টে আছেন থাকা বরিশাল-৫ আসনের এমপি শওকত হোসেন হিরন। কিন্তু ৭ দিনেও তার সংজ্ঞা ফিরে না আসায় হতাশ হয়ে তাকে ফিরিয়ে আনছেন পরিবারের সদস্যরা।
দেশে ফেরার পর হিরনকে পুনরায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হবে।
সকালে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এমপি হিরনের অবস্থা একই। তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তবে লাইফ সাপোর্ট অব্যাহত রেখে হিরনের চেতনা ফিরে আসার জন্যে আরো অপেক্ষার কথা জানান পরিবার সদস্যরা।
গত ২২ মার্চ শনিবার রাত ১০ টায় শওকত হোসেন হিরন বরিশাল ক্লাব লনে পড়ে গিয়ে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে হঠাৎ পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। এতে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়।
তাৎক্ষণিকভাবে তাকে বরিশাল শেরে-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। পরে রাত সাড়ে বারোটার দিকে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে রোববার তার মস্তিষ্কে ‘ডিকমপ্রেসিভ ক্রানেকটমি’ নামে একটি অস্ত্রোপচার করা হয়। পরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ২৪ মার্চ সোমবার রাতে হিরনকে থাই এয়ার অ্যাম্বুলেন্সযোগে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।
সেখানে ২৫ মার্চ মঙ্গলবার সকালে তার মাথায় একটি অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে মাউন্ট এলিজাবেথ থেকে গ্লেনঈগলস হাসপাতালে স্থানান্তর করা হয়।
[b]ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]