নাগরিক ঐক্যের পূর্ব ঘোষিত কর্মসূচি ‘দুর্নীতিবিরোধী অবস্থান’রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার বিকেল ৩টা থেকে ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না এ তথ্য জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশ-জাতি ও জনগণের স্বার্থেই দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করতে সোহরাওয়ার্দী উদ্যানের অবস্থান কর্মসূচি। এর প্রচারণায় রাজধানী জুড়ে লাখ লাখ প্রচারপত্র বিতরণ ও স্থানীয় ভিত্তিক সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে নানাভাবে বাধা দেওয়া হয়েছে।
তিনি বলেন, 'মিরপুরে আমরা খোলা জায়গায় সভা করার অনুমতি পাইনি। গ্রীণ রোডে ছাত্রলীগের ছেলেরা বাধা দিয়েছে। বায়তুল মোকাররম গেইট ও মহাখালী বাস টার্মিনাল এলাকায় পুলিশ বাধা দিয়েছে। প্রচারপত্র কেড়ে নিয়েছে। এসব সত্ত্বেও আমাদের উৎসাহ বাড়িয়েছে এই উদ্যোগের প্রতি সর্বস্তরের মানুষের স্বত:স্ফূর্ত সমর্থন। সর্বত্রই মানুষ এগিয়ে এসেছে দুর্নীতি বিরোধীতায়।'
তিনি আরো বলেন, 'আমরা দৃঢ়ভাবে ঘোষণা করতে চাই, কোন বাধাই আমাদেরকে দুর্নীতির বিরোধীতা থেকে নিরস্ত করতে পারবে না। দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত'
জেএ





