রাজশাহী অভিমুখে পূর্বঘোষিত রোডমার্চ কর্মসূচি বাতিল করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে শুক্রবার (০৯ নভেম্বর) রাজশাহীতে জনসভা করবে এই জোট।  

আজ (০৭ নভেম্বর) বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, ঢাকা থেকে রাজশাহী অভিমুখে আগামীকাল (বৃহস্পতিবার) পূর্বঘোষিত রোডমার্চ বাতিল করা হয়েছে।

তবে ঐক্যফ্রন্টের মুখপাত্র বলেন, “পরের দিন শুক্রবার পূর্বনির্ধারিত জনসভা হবে। ইতোমধ্যে নগরীর গণকপাড়া মোড়ের এই জনসভার জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অনুমতি দিয়েছে।”

এর আগে গতকাল মঙ্গলবার (০৬ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের জনসভা থেকে নেতারা ঘোষণা দেন দ্বিতীয় দফা সংলাপ ব্যর্থ হলে রাজপথে নামতে বাধ্য হবেন তারা।

পরে জনসভা থেকে মির্জা ফখরুল কর্মসূচির ঘোষণা দেন, ০৮ নভেম্বর (বৃহস্পতিবার) রাজশাহী অভিমুখে রোডমার্চ এবং পরের দিন ৯ নভেম্বর (শুক্রবার) রাজশাহীতে জনসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট।  

এমবি