১৯৯৬ সালের ২৪ জুন আজকের এই দিনে প্রথম প্রধানমন্ত্রী হোন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১২ জুন ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে নির্বাচিত হয় এবং ২৩ জুন ১৯৯৬ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। নির্বাচনে ৩০০টি আসনের মধ্যেআওয়ামী লীগ ১৪৬টি আসনে জয়লাভ করে আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পায় ১১৬ টি আসন। ১৯৯৬ সালে দীর্ঘ ২১ বছর পর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশ পরিচালনার সুযোগ পায়।

১৯৯৬ সালেল১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলে ১২ দিনের মাথায় পদত্যাগ করে। প্রথম সংসদ অধিবেশন শুরু হয়েছিল ১৯শে মার্চ ১৯৯৬ সালে এবং অধিবেশন স্থায়ী ছিল চার কার্যদিবস ২৫শে মার্চ ১৯৯৬ সাল পর্যন্ত। ৩০শে মার্চ ১৯৯৬ সালে সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। সংসদ স্থায়ী ছিল মাত্র ১২ দিন।

১৯৯৬ সালের নির্বাচনে অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল নির্বাচন বর্জন করার ফলে এই নির্বাচনে মোট ভোট গৃহীত হয়েছিল মাত্র ২১%।

সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনে জয় লাভ করে এবং ৩০০টি আসনের মধ্যে ২৭৮টি আসন লাভ করে।এছাড়া ফ্রিডম পার্টি ১টি ও সতন্ত্র প্রার্থীরা ১০টি পায়। এছাড়া ১০টি আসনের ফলাফল অসমাপ্ত থাকে ও আদালতের রায়ে একটি আসনের নির্বাচন স্থগিত করা হয়েছিল।

নির্বাচনে রাষ্ট্রপতি সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন।

ইআর