জলাবদ্ধতা ও যানজট নিরসনে দাবিতে পানির মধ্যে দাঁড়িয়েই জলাবদ্ধতার প্রতিবাদ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

শুক্রবার সকালে শান্তিনগর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

ভাঙা-চোরা রাস্তা মেরামত ও অপরিকল্পিত ভাবে রাস্তা খোড়াখুড়ি বন্ধের দাবি জানিয়ে বক্তারা বলেন, শুধু ধনীদের জন্য নয়, সকলের জন্য বাস ঢাকা শহর গড়ে তুলতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ সিস্টেম সংস্কার ও আধুনিকায়ন করতে হবে।

শান্তিনগর এলাকায় প্রতিনিয়তই ভাঙা রাস্তায় সাধারণ মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে। অবিলম্বে শান্তিরনগর এলাকায় জলাবদ্ধতা দূর করে জনজীবন রক্ষার করার আহ্বান জানান তারা।

জেআই