২০ দলীয় জোটের শীর্ষনেতৃবৃন্দের মুক্তিএবং অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০ দলীয় জোট ঘোষিত অনির্দিষ্টকালের রাজপথ, নৌপথ, রেলপথ অবরোধের সমর্থনে রাজধানীর মালিবাগে মিছিল করছে রমনা থানা জামায়াত।
আজ মঙ্গলবার সকাল ৮টায় মালিবাগ রেলগেট এলাকায় বিক্ষোভ, পিকেটিং ও অবরোধ করে রমনা জামায়াত । এতে নেতৃত্ব দেন জামায়াতের ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য ড. আহসান হাবিব।
এছাড়া মিছিলে আরো উপস্থিত ছিলেন, থানা জামায়াতের সেক্রেটারি এম জে রহমান, কর্মপরিষদ সদস্য এম আলী, আতাউর রহমান সরকার, শিবিরনেতা মুরাদ হোসাইন, আনিসুর রহমান, জামায়াত নেতা মাহবুবুর রহমান, মোজাম্মোল হক প্রমুখ।
এছাড়াও মগবাজার, নয়াটোলা, মধুবাগ, মালিবাগ, মৌচাক এলাকায় পিকেটিং করে ২০ দলীয় জোটের কর্মীরা।
ইআর





