শেষ মুহুর্তে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভারত সফর বাতিল করা হয়েছে। চিকিৎসা ও ছেলের স্কুলে ভর্তির বিষয়ে খোঁজ নিতে ভারত যাওয়ার কথা ছিল তার। এরশাদের সাবেক স্ত্রী বিদিশা আগেই ভারতে যান।

রোববার বিকালে তার ভারত যাওয়ার কথা ছিল। দলের কোষাধ্যক্ষ মেজর অব. খালেদ আখতার জানান, এরশাদ, হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন। তাই তিনি আজ ভারতে যাচ্ছেন না।

এরশাদের এ সফর বাতিল নিয়ে দলের ভেতরে এবং বাইরে শুরু হয়েছে নানা আলোচনা। কি কারণে হঠাৎ এই সফর বাতিল করা হয়েছে তা নিয়ে ধোয়াশার মধ্যে আছেন খোদ দলের নেতারাই।

ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ