তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও একটি বৃহৎ রাজনৈতিক দলের প্রধান হয়েও সবুজ পাসপোর্ট পেলেন খালেদা জিয়া। আবেদন করার ৪ দিনের মাথায় মঙ্গলবার সবুজ পাসপোর্ট হাতে পেয়েছেন তিনি।
বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেন।
সোমবার পাসপোর্ট অফিসে গিয়ে এ পাসপোর্ট গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম এবং  খালেদা জিয়ার বিশেষ সহকারী মাহবুব আল আমিন ডিউক।
প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার মর্যাদা পাওয়া খালেদা জিয়া এতদিন লাল পাসপোর্ট ব্যবহার করে আসছিলেন।
কিন্তু ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেয়ায় বিরোধী দলীয় নেতার মর্যাদা হারান তিনি। এতে বাতিল হয়ে তার লাল পাসপোর্ট। এ পরিস্থিতিতে তার জন্য প্রয়োজন হয় সবুজ পাসপোর্টের।
বৃহস্পতিবার হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে আগারগাঁও পাসপোর্ট অফিসে হাজির হন  খালেদা জিয়া।  এসময় সাধারণ নাগরিকের মতো সবুজ পাসপোর্টের আবেদন করেন তিনি।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]