বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে মতিঝিল থানায় দায়ের করা একটি মামলায় হাইকোর্টে জামিন আবেদন করা হয়েছে।
রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করেন অ্যাডভোকেট ফারুক হোসেন।
দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চে এটি শুনানি হতে পারে বলে জানিয়েছেন তার আইনজীবী ।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা দায়ের করা হয়েছিল। আজ এ মামলায় তিনি জামিন পেলে তার মুক্তিতে আর কোন বাঁধা থাকবে না।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে অন্য চার মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষের আপিল আবেদন রবিবার খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।
[b]ঢাকা, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জিই//এসএইচ[/b]
ব্যারিস্টার রফিকুল মিয়ার জামিন আবেদন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে মতিঝিল থানায় দায়ের করা একটি মামলায় হাইকোর্টে জামিন আবেদন করা হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করেন অ্যাডভোকেট ফারুক হোসেন। দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি
সালমান শাহ হত্যা মামলা এবারও জামিন পেলেন না ডন
সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার খল অভিনেতা ডনের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। আজ ২৯ অক্টোবর শুনানি শেষে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তারের আদালত এ আদেশ দেন।
মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়া এবং দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান জামিন আবেদন করেছেন।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর পাঁচ দিনের মাথায় জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন
রাজধানীর ইসিবি চত্বরে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তারের ৫ দিনের মাথায় জামিন পেয়েছেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী।
গোলাম পরওয়ার বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপে আখতারুজ্জামানের জামিন হয়নি
বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
















