বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী শনিবার দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির বিএনপির যুগ্ম-মহাসচিব ও খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ।

লন্ডন থেকে তিনি এমিরেটাস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওইদিন বিকেলে ঢাকায় পৌঁছাবেন।

তিনি বলেন, ‘আগামীকাল শুক্রবার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিএনপি চেয়ারপারসনের টিকিট বুকিং দেওয়া হয়েছে।’

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শাইরুল কবির খানও খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

গত ১৬ সেপ্টেম্বর চোখ ও পায়ের চিকিৎসা এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে খালেদা জিয়া যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তিনি সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করেন।

এআই