বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলে হুসিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, বঙ্গবন্ধু দেশকে স্বাধীনতা এনে দিয়েছে এবং অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছে। বর্তমান সরকার জাতির জনকের এ স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ২০২১ সালের আগেই দেশকে মধ্যেম আয়ের দেশে পরিণত করা হবে।
শুক্রবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৭ মার্চ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
জনগণই আওয়ামী লীগের ক্ষমতার উৎস উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান সংবিধানকে ক্ষত-বিক্ষত করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসেই জনগণের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিয়েছে।
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন আমির হোসেন আমু,তোফায়েল আহম্মেদ,সুরঞ্জিত সেনগুপ্ত,মাহবুব-উল-আলম হানিফ,জাহাঙ্গীর কবির নানাক, ডা. দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া,শেখ ফজলুল করিম সেলিম, নূহ উল আলম লেলিন,অসীম কুমার উকিল প্রমুখ।
ঢাকা, এমআর, ৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর // এসআর // কেএইচ