বাংলাদেশে আজ কোন ধর্মের লোকই নিরাপদ নয় বলে উল্লেখ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ চীন সাংস্কৃতিক একাডেমির প্রধান উপদেষ্টা ও সাবেক সেনাপ্রধান লেঃ জেনারেল অবঃ মাহবুবুর রহমান
আজ (শনিবার) বিকাল ৩.৩০টায়, বাংলাদেশ-চীন সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে “অতীশ দীপংকরের ৩৮তম পবিত্র দেহভস্ম প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে”এক আলোচনা সভায়
সভাপতির বক্তব্যে বলেন, আজকে বাংলাদেশে সংখ্যালঘু নয় কোন ধর্মের লোকই নিরাপদ নয়। বিদেশী নাগরিকসহ এ পর্যন্ত যত ঘটনা ঘটেছে তার দায় স্বীকার করে আইএস নামক সংগঠন।
কিন্তু সরকার আইএস নেই বলে বারবার যেই দায়িত্বহীন বক্তব্য দিয়ে যাচ্ছে। আইএস যদি না থাকে তাহলে সেটা জনসমক্ষে প্রমাণের আহ্বান জানান।
তিনি আরো বলেন, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সময় থাকতে জঙ্গীবাদ মোকাবেলায় আমাদের সশস্ত্র হতে হবে।
তিনি বলেন, বর্তমান বেহায়া মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন ইউপি নির্বাচন দিয়ে রক্তের যে হোলি খেলা শুরু করেছে তা ভবিষ্যতে নির্বাচনের জন্য মানুষের যে আস্থা সেটি অনেক আগেই নষ্ট হয়ে গেছে।
তিনি অবিলম্বে অযোগ্য নির্বাচন কমিশনারকে পদত্যাগ করার আহ্বান জানান এবং আগামীদিনে বাংলাদেশ এবং চীনের দীর্ঘদিনের যে সম্পর্ক তাকে আরো উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি অতীশ দীপঙ্করের ৩৮তম পবিত্র দেহভস্ম প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় উপরোক্ত কথা বলেন।
এসএম





