আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদের দেয়া বক্তব্য ‘গাজায় ফিলিস্তিনিদের হত্যায় বিএনপির ইন্ধন আছে’ এর জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন ওনার চেয়ে বড় পাগল আর কেউ নেই। কারন উনি মস্তিষ্ক বিকৃত মানুষের মত কথা বলেন।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটি আয়োজিত ‘গাজায় গণহত্যা, দুনিয়াব্যাপি মুসলিম নিধনের’ প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে হান্নান শাহ আরও বলেন, বর্তমান সরকার ভারতের মিত্র আর ভারত ইসরায়েলের মিত্র। এখন দেখার বিষয় সরকার গাজায় গণহত্যার ব্যাপারে কি করে। কিন্তু তারা এখন পর্যন্ত চুপ আছে। প্রধানমন্ত্রী বিদেশে সম্মেলনে গেছেন সেখানে বিশ্ব নেতাদের সঙ্গে উপর ইসরাইলী হামলার বিরুদ্ধে কথা বলেন কিনা? সেটাও দেখতে হবে।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ইসরাইল পশ্চিমা বিশ্বের শক্তি। আর এদের অর্থের এবং প্রত্যাক্ষ মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি যত হত্যাকাণ্ড ঘটছে এর দায় ইসরায়েলের। তেমনি সহায়তাকারীরা ও দায়ি।
ফিলিস্তিনিদের ওপর হামলাকারী ইসরাইলীদের যুদ্ধ জাহাজ ও বিমানে তেল দিচ্ছে মিশর। ইসরায়েলের অস্থিত্ত্ব টিকিয়ে রেখেছে মুসলিম রাষ্ট্র। এজন্য সবাইকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান তিনি।
ই
সলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ইসলামিক পার্টির চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল মোবিন, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।
ঢাকা, এমএইচ, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম)// জেআই





