পবিত্র শবে বরাত উপলক্ষে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শুক্রবার রাত সাড়ে ৮টায় রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী ওলামা দল আয়েজিত পবিত্র শবে বরাত উপলক্ষে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন। মোনাজাত পরিচলানা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি আব্দুল মালেক।
আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে খতমে কোরআন ও মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ তালুকদার, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
ঢাকা, এমএইচ, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ // জেআই





