বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জে. (অব.) আসম হান্নান শাহ সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গুম, খুন, ক্রসফায়ার দিয়ে পার পাবেন না, বিচার একদিন এ দেশের মাটিতে হবেই।

আজ জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তৃণমূল দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘মহান বিজয় দিবস, বহুদলীয় গণতন্ত্র ও বর্তমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি দেন।

সরকারকে উদ্দেশ্য করে হান্নান শাহ বলেন, ‘যে সরকার তার নাগরিকদের বিনা বিচারে গুম, খুন, ক্রসফায়ার করছে তাদের বিচার একদিন বাংলার মাটিতে হবেই। তখন র‌্যাব, পুলিশের কাঁলাচানকে ধরা হবে না হুকুমদাতাদেরই ধরা হবে।’

‘চক্রান্ত ছাড়া আওয়ামী লীগ চলতে পারে না, বাংলাদেশের স্বার্থ বিদেশিদের কাছে বিলিয়ে দেয়াই তাদের কাজ’, মন্তব্য বিএনপির এই নেতার।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশে যত সন্ত্রাসী কাজ হচ্ছে সবই সরকার দলীয় লোকজন করছে। সন্ত্রাসীরা সবাই আওয়ামী ঘরানার লোক।’

আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় হান্নান শাহ বলেন, সুরঞ্জিত সেন নাকি বলেছেন পৌর নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের যাত্রা ফিরে আসবে। এই যাত্রা কোন ধরনের, গ্রাম বাংলায় ও তো অনেক ধরনের যাত্রাপালা হয়ে থাকে।’

অনুষ্ঠানে বর্তমান নির্বাচন কমিশনকে অথর্ব আখ্যায়িত করে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এরা অথর্ব, এদের কাছে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না।’ -

এমএইচ