কেন্দ্রীয় রাজনৈতিক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে দলের নেতাকর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির জন্য বিএনপি রাজনৈতিক কর্মশালা-৯ অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর শনিবার।

নয়াপল্টনস্থ হোটেল ভিক্টোরীর হলরুমে সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে রাত ৮টায় এই কর্মশালা শেষ হবে।েবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মশালার উদ্বোধন ও স্বাগত বক্তব্য রাখবেন।

কর্মশালায় প্রশিক্ষণ দান করবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি’র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মুস্তাহিদুর রহমান।

কর্মশালায় সভাপতিত্ব করবেন বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান এবং কর্মশালা পরিচালনা করবেন বিএনপি’র অন্যতম প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কবীর মুরাদ। প্রশিক্ষণ কর্মশালায় জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫০জন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে প্রশিক্ষণ দেয়া হবে।

এমএইচ