রাজধানীর পুরানা পল্টনে জামায়াতের কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ।  অফিসে কোনো নেতাকর্মীকে পাওয়া যায়নি। তল্লাশি শেষে কার্যালয়টি তালাবদ্ধ করে দেয় পুলিশ।
বুধবার দুপুর দেড়টার পর থেকে তিনটা পর্যন্ত   এ তল্লাশি চালানো হয়।
পল্টন থানার ওসি মোরশেদ আলম জানান, আজ বুধবার দুপুরে জামায়াত কার্যালয়ের সামনে একটি গাড়ি দেখে টহল টিমের সন্দেহ হয়। পরে তারা থানায় খবর দিলে অভিযান চালানো হয়। সেখান থেকে ককটেল তৈরির সরঞ্জামসহ বেশ কিছু প্রচারপত্র ও ব্যানার উদ্ধার করা হয়েছে।
তবে এ ব্যাপারে জামায়াতের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।
মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হওয়ার পর থেকে জামায়াত-শিবিরের পল্টনের কার্যালয় সব সময় বন্ধ থাকে। সেখানে শিবিরের কেন্দ্রীয় কার্যালয় অবস্থিত।

[b]ঢাকা, ২৬ মার্চ/ একে (টাইমনিউজবিডি.কম) // এমআর // কেবি // জেআই[/b]