স্বৈরাচারী অবৈধ সরকারের প্রতিহিংসাপরায়ণ সন্ত্রাসী রাজনীতি দেশকে সহিংসতা, সংঘাত ও সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।
আজ ২১ মার্চ এক বিবৃতির মাধ্যমে তিনি একথা বলেছেন।
তিনি বলেন, দেশে বর্তমানে এক নৈরাজ্যজনক অবস্থা চলছে। ক্রসফায়ার, গুপ্ত হত্যা, সন্ত্রাস, দুর্নীতি, টেন্ডারবাজী, চরম দলবাজী দেশে এক অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। দেশের জনগণ চরম উৎকণ্ঠা ও উদ্বেগের মধ্যে আছে।
সরকার দেশের সাড়ে ১৬ কোটি মানুষের ওপর অত্যাচার-নির্যাতনের স্ট্রীম রোলার চালাচ্ছে। সরকার অবৈধভাবে ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য দেশের জনগণের সকল অধিকার হরণ করে শৃঙ্খলিত করে রেখেছে।
তিনি আরো বলেন, বর্তমান অবৈধ সরকার রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস সৃষ্টি করে দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করেছে। দেশে কোন সুস্থ গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নেই। দেশে চলছে আওয়ামী লীগ সরকারের একদলীয় ফ্যাসিবাদী সন্ত্রাসী তা-ব।
এ সন্ত্রাসী সরকারের নিকট দেশের জনগণের চাওয়া-পাওয়ার কিছুই নেই। এ সরকার যত দিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের মানুষের মুক্তির কোন পথ নেই। এ সরকারের কবল থেকে মুক্তির জন্য তীব্র গণআন্দোলনের কোন বিকল্প নেই।
অবৈধ ও অনির্বাচিত সরকারের প্রতিহিংসার রাজনীতি এবং রাষ্ট্রীয় সন্ত্রাস, হত্যা, গুম, খুন, অপহরণ বন্ধের দাবিতে ২০ দলীয় জোট ঘোষিত গণতান্ত্রিক সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
এসএইচ





