জামায়াতে ইসলামীর সাবেক আমীর বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ ও ভাষা আন্দোলনের নেতা অধ্যাপক গোলাম আযমকে এই মুহূর্তে মুক্তি দিয়ে জীবন সায়াহ্নে পরিবারের তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার সুযোগ দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে দলটি।
বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এক বিবৃতিতে তিনি বলেন, গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ায় অধ্যাপক গোলাম আযম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সিসিইউতে রাখা হয়েছে।তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
মকবুল আহমাদ বলেন, তার গুরুতর অসুস্থতার খবরে পরিবারসহ দেশের জনগণ ও মুসলিম বিশ্বের সকলেই গভীরভাবে উদ্বিগ্ন। তাকে মুক্তি দিয়ে জীবনের এই কঠিন মুহূর্তে মুক্ত পরিবেশে পরিবারের তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার সুযোগ প্রদান করা প্রয়োজন।
তাই তাকে এই মুহূর্তে মুক্তি প্রদান করে পরিবারের তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার সুযোগ দেয়ার জন্য আমি সরকারের প্রতি আহবান জানাচ্ছি এবং তার সুস্থতার জন্য দোয়া করার জন্য দেশের জনগণ ও বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী ভাই-বোনদের ও মুসলিম বিশ্বের জনগণের প্রতি আহবান জানাচ্ছি।
এআর





