সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন এমন গুজব ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে। যদিও দলটির নেতারা এ বিষয়ে কিছুই বলতে চাচ্ছেন না।
জানা গেছে, রোববার দলের যৌথসভায় প্রেসিডিয়াম সদস্য ও বিরোধী দলীয় নেতা রওশন ক্ষোভ প্রকাশ করেন। এজন্য সকালে পদত্যাগ করেন এরশাদ।
এ বিষয়ে জানতে চাওয়া হলে মহাসচিবের সাথে যোগাযোগ পরামর্শ দেন চেয়ারম্যানের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনিল শুভ রায়। তিনি বলেন,‘আমি অনেকদিন যাবৎ অসুস্থ ছিলাম তাই এ বিষয়ে কিছু জানিনা।
তবে দলীয় সূত্র জানায়,সোমবার সকালে এরশাদ তার একজন ব্যক্তিগত স্টাফকে দিয়ে একটি চিঠি পার্টির নতুন মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর কাছে পাঠান। এরশাদের ওই স্টাফ বলেন,ওটা পদত্যাগপত্র বলে শুনেছি।
কিন্তু এ বিষয়ে দলের মহাসচিব জিয়াউদ্দিন বাবলুসহ দলের কোনো নেতাই মুখ খুলছেন না।
দলীয় একটি সূত্র জানায়, রোববার দলের যৌথসভায় প্রেসিডিয়াম সদস্য ও বিরোধী দলীয় নেতা রওশনসহ আরো ক’জন সিনিয়র নেতা এরশাদের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ জন্য সকালে এরশাদ তার পদত্যাগপত্র মহাসচিবের কাছে পাঠিয়ে দেন।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
রাজনীতি
রওশনের সাথে অভিমানে এরশাদের পদত্যাগ!
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন এমন গুজব ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে। যদিও দলটির নেতারা এ বিষয়ে কিছুই বলতে চাচ্ছেন না





