রাজধানীর উত্তরায় পুলিশের সঙ্গেশিবির নেতাকর্মীদের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ৮ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ সেখান থেকে শিবিরের পাঁচজন গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন খোরশেদ আলম নীরব(১৫),মিজানুর রহমান(২০), আবু বকর সিদ্দিক(৪৫), নজরুল ইসলাম(২০), আরেক জনের নাম জানা যায়নি।

মিছিলটি উত্তরার ৪ নং সেক্টরের র‌্যাব অফিসের পিছন থেকে শুরু হয়। মিছিলটি শেষ করে করে সবাই যখন চলে যাচ্ছিলো ঠিক সেই মুহুর্তে পুলিশ এসে তাদের ধাওয়া করে। শিবির কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে পুলিশকে বাধা দিলে পুলিশ গুলি ছুড়ে।

এসময় রাস্তায় চলাচলরত তিনজন সাধারন মানুষ গুলিবিদ্ধ হন। তাদেরকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন।

আটককৃতদের দক্ষিণখান থানায় নিয়ে যায় পুলিশ। দক্ষিণ খান থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিম অর রশিদ তালুকদার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইআর/ এআর