বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেছেন, ‘গুলশানের মতো সুরক্ষিত এলাকায় জিম্মি করে ২০ জনকে হত্যা হৃদয়বিদারক এবং দেশের জন্য অশনিসংকেত।’

শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘দেশে উগ্র ধর্মান্ধ শক্তি এবং সরকারি নির্লিপ্ততা এমন পরিস্থিতির জন্ম দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত বলে অতীতের বেশ কিছু ঘটনাকে পাশ কাটিয়ে যাওয়ায় এখন অবস্থা আরো জটিল রূপ ধারণ করেছে। এমন অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে দেশের জন্য আরো দুর্গতি আছে।’

গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে দেশে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের কেউ এর সঙ্গে জড়িত আছে কি না তা খতিয়ে দেখার আহ্বানও জানিয়েছেন তিনি।

এমআর