ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে দলটির আমির মকবুল আহমাদ এই শোক প্রদান করেছেন।

শোকবাণীতে জামায়াত আমির বলেন, “বর্ষিয়ান রাজনীতিবিদ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে গিয়েছেন।”

“তিনি ছিলেন উদারমনা রাজনীতিবিদ। তার ইন্তেকালে ইসলামী আন্দোলনের বিরাট ক্ষতি হয়ে গেল।”

মকবুল আহমাদ বলেন, “মাওলানা এটিএম হেমায়েত উদ্দিনের জীবনের সকল নেক আমল কবুল করে আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান করুন।”

তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদান জানিয়ে তিনি বলেন, “আল্লাহ তায়ালা তাদেরকে এ শোক সহ্য করার তাওফীক দান করুন।” প্রেস বিজ্ঞপ্তি।

এমবি