যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি বলেছেন, বর্তমান সরকার কৃষকদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করায় দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের ১৬ কোটি মানুষ খেয়ে-পরে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে।

মঙ্গলবার বিকালে মাগুরার আছাদুজ্জামান মিলনায়তনে জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলনের উদ্বোধন করেন কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন মোল্যা। সভায় জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মশিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল হক রেজা। বক্তব্য রাখেন সহ-সভাপতি শরীফ আশরাফ হোসেন, মাগুরা জেলা পরিষদের প্রশাসক জেলা অ্যাডভোকেট. সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসির বাবলু, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডুসহ কৃষকলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজ এগিয়ে চলেছে। আওয়ামী লীগ সরকার কৃষিবান্ধব সরকার। সারের জন্য কৃষককে এখন আর প্রাণ দিতে হয় না। এখন বিদেশে চাউল রপ্তানি হয়।

কেএইচ