আওয়ামী লীগের ঘাঁটি বলে পরিচিত গাইবান্ধা সদর উপজেলায় এবার হানা দিয়েছে জামায়াত। তৃতীয় দফার উপজেলা নির্বাচনে এবার গাইবান্ধার সদর উপজেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশঙ্কা করা হলেও ভোটের বেলায় হিসেব মিলছে না। জনগণ গণহারে ভোট দিয়েছে জামায়াত সমর্থিত প্রার্থী আব্দুল করিমকে (দোয়াত-কলম মার্কা)।
সর্বশেষ খবর অনুযায়ী ৯৭ টি ভোট কেন্দ্রের মধ্য ৪০টি ভোট কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন জামায়াতের প্রার্থী আব্দুল করিম।
এরমধ্যে ২৯টি ভোট কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে জানা গেছে। এই ২৯টি ভোট কেন্দ্র জামায়াত প্রার্থী আব্দুল করিম(দোয়াত কলম মার্কা) পেয়েছেন ১৬৯১১ ভোট,জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী আব্দুর রশিদ সরকার(আনারস) পেয়েছেন ৭,৬৭৭ ভোট, আওয়ামী লীগ সমর্থিত সরওয়ার কবির (ঘোড়া মার্কা) পেয়েছেন ৭২৪৫,বিএনপি প্রার্থী মাহাবুর রহমান টুলু (কাপপিরিচ) ৩৩৬৬,মিহির ঘোষ (ব্যাটারি মার্কা) পেয়েছেন ১১৮৭।
[b]ঢাকা, জেইউ, ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
গাইবান্ধা সদর উপজেলায় জামায়াত প্রার্থী এগিয়ে
আওয়ামী লীগের ঘাঁটি বলে পরিচিত গাইবান্ধা সদর উপজেলায় এবার হানা দিয়েছে জামায়াত। তৃতীয় দফার উপজেলা নির্বাচনে এবার গাইবান্ধার সদর উপজেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশঙ্কা করা হলেও ভোটের বেলায় হিসেব মিলছে না। জনগণ গণহারে ভোট দিয়েছে জামায়াত সমর্থিত প্রার্থী আব্দুল করিমকে (দোয়াত-কলম মার্কা)





