ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকার দেশের জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করে একটি দক্ষ জনসম্পদ উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি।
শনিবার দুপুরে ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ভূমি মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সব প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার বেসরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয়করণ এবং ১ লাখ ৪ হাজার শিক্ষককে সরকারি করেছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সানোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরীন পিয়া প্রমুখ।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]