বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দশট্রাক অস্র মামলা নিয়ে বেগম খালেদা জিয়াকে জড়িয়ে প্রধানমন্ত্রী সংসদে যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যা এবং অসত্য। এর মাধ্যমে তিনি সত্যকে আড়াল করার মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চান।
বুধবার সকালে সদ্য কারামুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের জনগণ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশপ্রেম সম্পর্কে অবহিত আছেন। এবিষয়ে নতুন কোনো তথ্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করা যাবে না।
মির্জা ফখরুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের অস্রধারী সন্ত্রাসীদের হামলার পরেও আটক না করার প্রসঙ্গে বলেন, অবৈধ সরকার প্রধানের প্রশয় পেয়েই তারা আরো বেপরোয়া হয়ে উঠছে। প্রধানমন্ত্রী এসব সন্ত্রাসীদের গণতান্ত্রিক আন্দোলন দমনে লেলিয়ে দিচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন।
সরকারের মন্ত্রীরা বিচার বিভাগের ওপর প্রভাব বিস্তার করতে বিচারকদের ফোন করছে গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, বিচার বিভাগের ওপর সরকারের নগ্ন হস্তক্ষেপের এটি জ্বলন্ত উদাহরণ। তারা এভাবেই বিচার বিভাগকে দলীয় করণ করার মাধ্যমে এর স্বাধীনতা হরণ করছে। এ প্রসঙ্গে তিনি এরশাদের বিরুদ্ধে আগামী ১০ ফেব্রুয়ারি মঞ্জুর হত্যা মামলা রায়ের বিচারক বদলের কথা উল্লেখ করেন।
সদ্য কারামুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সরকারকে একটি সন্ত্রাসী সরকার উল্লেখ করে বলেন, মিথ্যা মামলা ও দমন-পীড়ন চালিয়ে বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে দমন করা যাবেনা, গণসম্পৃক্ত চলমান আন্দোলনের মধ্য দিয়ে চুড়ান্ত বিজয়ের মাধ্যমে সরকারের অপশাসন এবং দাম্ভিক আচরণের উপযুক্ত জবাব দেয়া হবে।
তিনি আরো বলেন, ৫ ভাগ জনগণের ভোট নিয়ে কোনো সরকার প্রকৃত জনপ্রতিনিধিত্বশীল সরকার হতে পারে না। তাই দ্রুত এই সরকারের পতনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
[b]ঢাকা, এমএইচ, ৫ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এসএইচ[/b]
রাজনীতি
প্রধানমন্ত্রী মিথ্যা বক্তব্য দিয়েছেন: ফখরুল
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দশট্রাক অস্র মামলা নিয়ে বেগম খালেদা জিয়াকে জড়িয়ে প্রধানমন্ত্রী সংসদে যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যা এবং অসত্য। এর মাধ্যমে তিনি সত্যকে আড়াল করার মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চান





