রাজশাহী মহানগরী সভাপতি ডা. আনোয়ারুল ইসলাম, সেক্রেটারী মারুফুল ইসলামসহ সারাদেশে সম্পূর্ন অন্যায় ভাবে নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জববার ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, গতকাল রাতে সম্পূর্ন অন্যায়ভাবে রাজশাহী মহানগরী শিবির নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনি। গ্রেপ্তারের পর তাদের নিয়ে রাতে অভিযান চালিয়ে অন্যান্য নেতাকর্মীদের গ্রেপ্তারের চেষ্টা করেছে।

নেতৃবৃন্দ হুশিয়ার করে বলেন, একের পর এক নেতৃবৃন্দকে গ্রেফতার নির্যাতন করে মৌচাকে ঢিল ছুড়ছে সরকার। এর পরিণতি শুভ হবেনা।

নেতৃবৃন্দ রাজশাহী মহানগরী শিবির নেতৃবৃন্দসহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের প্রতি আহবান জানান।

ইআর