রাজধানীর বিজয়নগরে বিএনপি-জামায়াতের সাথে পুলিশের সংঘর্ষের গটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি মোটর সাইকেলে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ নেতা কর্মীরা।
আজ সোমবার দুপুর ১২ টায় বিএনপি এবং জামায়াত একসাথে মিছিল বের করলে পুলিশের সাথে ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিজয় নগর থেকে কালভার্ট রোডে মিছিল করে।
সংঘর্ষের সময় পুলিশ রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করেছে।
এছাড়া রাজধানীর সেগুনবাগিচায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়ায় একজন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন। এসময় এক সার্জেন্টের মোটরসাইকেলে আগুন দিয়েছে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা।
সোমবার (৫ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে সেগুনবাগিচার কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপি ও জামায়াতের ২২ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।
ইআর





