স্বাধীনতা ও ইসলামী চেতনা, গণতন্ত্র, ইসলামী মূলবোধ ও মদীনা সনদের আলোকে রাজনীতির ,সমাজ ও রাষ্ট ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যে এবং স্বাধীনতা বিরোধী শক্তি ও জঙ্গীবাদ মোকাবেলায় দেশ প্রেমিক সকল ইসলামী দলকে ঐক্যের আহবান জানিয়েছে গণতান্ত্রিক ইসলামী মুভমেন্ট ।
আজ ঢাকা রিপোর্টাস ইউনিটির মিলনায়তনে এক শীর্ষক গোলটেবিল বৈঠক আলোচনায় এসব কথা বলেন গণতান্ত্রিক ইসলামী মুভমেন্ট এর নেতারা। তারা বলেন বাংলাদেশকে ধ্বংস করার জন্যই ক্রমান্বয়ে জঙ্গীবাদে পরিণত করা হচ্ছে দেশকে, আর এই জঙ্গীবাদের মোকাবেলা করতে হলে আমাদের সকল ইসলামী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি আমরা তা না করতে পারি তাহলে দেশ একদিন ধ্বংস হয়ে যাবে। ইসলামকে শান্তির ধর্ম উল্লেখ করে আলোচকরা আরও বলে সন্ত্রাস প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার মহান ব্রত নিয়ে ইসলাম পৃথিবীতে এসেছে, ইসলামে কোন অপকর্মেরই ঠায় নাই।
এডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপি ( মাননীয় ডেপুটি স্পীকার বাংলাদেশ জাতীয় সংসদ), এডভোকেট ইউসুফ হেসেন হুমায়ুন, এডঃ মো নুরুল ইসলাম খান, এডঃ খায়রুল হাসান প্রমুখ অনেকেই গোলটেবিল শীর্ষক আলোচনায় উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান





