সরকার কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনগণের সম্পদ লুণ্ঠনের জন্য বেসরকারি খাতকে সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
রফিকুল ইসলাম মিয়া বলেন, সরকারি কোনো কাজের দায়িত্ব টেন্ডার ছাড়া দেওয়ার নিয়ম নেই। কিন্তু এই সরকার বিশেষ আইনের মাধ্যমে টেন্ডার বিহীনভাবে দলীয় নেতা এবং সরকারের অনুগত কিছু প্রতিষ্ঠানকে রেন্টাল এবং কুইকরেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দায়িত্ব দিয়েছে।
তিনি আরও বলেন, যারা এই রেন্টাল এবং কুইকরেন্টাল বিদ্যুতকেন্দ্র চালাবে তাদের বিরুদ্ধে যাতে কোনো আইনী ব্যবস্থা নেয়া না যায় তারও ব্যবস্থা করেছে এই সরকার।
আইনশৃঙ্খলা বাহিনী সম্পর্কে তিনি বলেন, এই সরকার পুলিশ বাহিনীকে ব্যবহার করে নিরপরাধ মানুষের বিরুদ্ধে লাখ লাখ মিথ্যা ও ভুয়া মামলা দিয়ে হয়রানি করছে। পুলিশ প্রশাসনকে প্রজাতন্ত্রের কাজে মনযোগ দেয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবু আহমেদ বলেন, ২০০৯ সাল থেকেই সরকার বিদ্যুতের দাম বাড়িয়ে চলেছে। এবারই শেষ নয়, ছয় মাস পর সরকার আবার বিদ্যুতের দাম বাড়ানো কথা বলবে। রেন্টাল ও কুইকরেন্টাল কেন্দ্রের উপর নির্ভরতার কারণেই আজ বিদ্যুৎ খাতের এই দুরবস্থা।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, দেশের এনার্জি সেক্টরের দুর্নীতি নিয়ে সাংবাদিক দম্পতি সাগর-রুনি অনুসন্ধান করার কারণেই তাদেরকে জীবন দিতে হয়েছে। তাদের হত্যাকারীদের আটক করতে পারলেই বোঝা যেত দেশের গ্যাস, কয়লা, বিদ্যুত সেক্টরে কি পরিমান দুর্নীতি হয়েছে।
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, বাংলাদেশ সুপ্রিমকোর্টের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, চাষী নজরুল ইসলাম প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
রাজনীতি
'জনগণের সম্পদ লুণ্ঠন করতে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে'
সরকার কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনগণের সম্পদ লুণ্ঠনের জন্য বেসরকারি খাতকে সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া





