বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিষয়ে জাসদের ভূমিকা নিয়ে শেখ সেলিম ও মাহবুব উল আলম হানিফের অভিযোগের প্রতিধ্বনি করলেন এবার আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম। তিনি বলেছেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কারণেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু সেনা কর্মকর্তা বঙ্গবন্ধুকে হত্যা করতে সাহস পেয়েছিলেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তাজুল ইসলাম বলেন, পঁচাত্তরের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের বিরোধীরা এখনো শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ছাত্রলীগকে নেত্রীর ভ্যানগার্ডের দায়িত্ব পালন করতে হবে। আমাদেরকে শেখ হাসিনাকে রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকতে হবে।”
ছাত্রলীগে অনেক হাইব্রিড নেতাকর্মী আছেন্- এমন সতর্কবার্তা উচ্চারণ করে তাজুল বলেন, “এদের সম্পর্কে সচেতন থাকতে হবে। কখনো তাদের হাতে নেতৃত্ব দেয়া যাবে না।”
বিজয় একাত্তর হল ছাত্রলীগের সভাপতি শেখ ইনানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন হল প্রভোস্ট এ জে এম শফিউল আলম ভূইঁয়া, সাংসদ বি এম মোজাম্মেল, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বলরাম পোদ্দার প্রমুখ।
এএইচ





