বুধবার (১৩ জুলাই) বনানীর সেতু ভবনের সম্মেলন কক্ষে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৭ ভাগ শেষ হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।