বিএনপির যুগ্ম মহাসচিব ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বর্তমানে দেশের অবস্থাদৃষ্টে মনে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডকট্রিন অব ফোর্স নীতির মাধ্যমে জোর করে ক্ষমতায় থাকতে চায়। এজন্য তিনি ৫ ফেব্রুয়ারি একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা ও গুমের জন্য আইনশৃঙ্খলা বাহীনিকে উৎসাহিত করছেন।
রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
দেশের বিভিন্ন প্রান্তে বিরোধী নেতা-কর্মীদের ওপর চরম জুলুম-নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে রিজভী জানান, গাইবান্ধার গোবিন্ধগঞ্জে বিএনপি নেতা মনসুরকে না পেয়ে যৌথবাহিনী তার ৩ বছরের শিশু সন্তানকে আহত করে মেরে ফেলে। ময়মনসিংহের ভালুকা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপিনেতা ফখর উদ্দীন বাচ্চুকে আটকেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
রিজভী বলেন, আসন্ন উপজেলা নির্বাচনে বিরোধী দলের নেতারা যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রামঞ্চলে নেতাকর্মীদের হণ্যে হয়ে খুজে বেড়াচ্ছে। তিনি অবিলন্বে বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবি জানান।
জাতীয় সংসদের ট্রেন মিস করে গোলাপী এখন উপজেলা নির্বাচনের ট্রেনে চড়েছে’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী ভারতীয় রেলওয়ের ভাড়া করা ট্রেনে চলছেন। সেই ট্রেনের সাথে জাতীয়তাবাদী শক্তি ও জনগনের কোন সম্পর্ক নেই। আন্দোলনের মধ্য দিয়ে ঐ ভাড়া করা ট্রেনকে বিতাড়িত করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ রেলওয়ের কোন ট্রেনে তিনি চড়তে পারেননি। সে ট্রেনে জনগন নেই। প্রধানমন্ত্রী ইন্ডিয়ান রেলওয়ের ট্রেন ভাড়া করে নিয়ে চলছেন। তার গার্ড টিটি স্পিকার ও মন্ত্রীদের নিয়ে তিনি সেই ট্রেনে চলছেন। আন্দোলনের মধ্য দিয়ে আমরা ঐ ভাড়া করা ট্রেনকে বিতাড়িত করবো। বাংলাদেশ রেলওয়ের যে ট্রেন সেটিই চলবে এবং সেখানে জনগন থাকবে।
বিএনপি চেয়ারপার্সনকে গোলাপী বলে সম্বোধন করেছেন প্রধানমন্ত্রী এ বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, তার সম্পর্কে উচ্চ আদালত রং হেডেড বলে আখ্যায়িত করেছিল। তাই এ বিষয়ে আমি বিস্তারিত বলতে চাই না। প্রধানমন্ত্রী নিম্ন রুচির যেসব কথা বলেন তার উত্তর দেবার ভাষা আমাদের জানা নেই। আমরা যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে আসি তাতে এ ধরনের অশ্লীল ও নিম্ন রুচির কথা আমরা কখনো বলতে চাই না।
সংবাদ সম্মেলনের অন্যদের মধ্যে দলের যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, সালাহ উদ্দিন আহমেদ, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান, স্বনির্ভর সম্পাদক এবিএম মোশারফ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, এমএইচ, ৯ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম) // কে বি [/b]
রাজনীতি
ভারতীয় রেলওয়ের ভাড়া করা ট্রেনে চলছেন প্রধানমন্ত্রী: রিজভী
আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারেন-সারাদেশে এমন অনেক জনপ্রিয় বিরোধী নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করে সরকার আবারো ক্ষমতা কুক্ষিগত করার নোংরা রাজনৈতিক খেলায় মেতে উঠেছে।





