বুধবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে গণসংযোগ।
মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণা মিডিয়া উইংয়ের পক্ষে মাহমুদ হাসান এ তথ্য জানিয়েছেন।
মির্জা আব্বাসের স্ত্রী মহিলা দলের সহ-সভানেত্রী আফরোজা আব্বাসের নেতৃত্বে বুধবার সকাল সাড়ে ৯টায় খিলগাঁও থানার শান্তিপুর স্কুলের সামনে থেকে গণসংযোগ শুরু হবে বলে জানান মাহমুদ হাসান।
তিনি জানান, এরপর ৪নং ওয়ার্ড (সাবেক-২৭), বাসাবো, মাদারটেক, ৫নং ওয়ার্ড (সাবেক-২৮), বৌদ্ধমন্দির এলাকা, বাসাবো এবং ২০নং ওয়ার্ড (সাবেক-৫৬), ঢাকা মেডিকেল ও শাহবাগ এলাকায় মির্জা আব্বাসের পক্ষে গণসংযোগ করা হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র পদে নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের গণসংযোগ সমন্বয়কারী হিসেবে রয়েছেন ডা. রফিকুল ইসলাম।
এমকে





