ব্যক্তিগত পাসপোর্ট মেশিন রিডেবল (এমআরপি) করাতে রাজধানীর আগারগাঁওস্থ পাসপোর্ট অফিসে যাবেন বিএনপি চেয়ারপারসন  ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, বৃহস্পতিবার বিকাল ৪টায় পাসপোর্ট অফিসে সশরীরে হাজির হবেন খালেদা জিয়া।
উল্লেখ্য, এর আগে বিএনপি চেয়ারপারসন লাল পাসপোর্ট ব্যবহার করে আসছিলেন।
[b]ঢাকা, এমএইচ,  ১৪ মে (টাইমনিউজবিডি.কম)[/b]