২০১৩ সালের ৩এপ্রিল ঢাকা থেকে আইনশৃঙ্খলা বাহীনি কর্তৃক গ্রেপ্তারকৃত ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিমের আদাবর থানার সভাপতি, মেধাবী ছাত্রনেতা হাফেজ জাকির হোসেনের সন্ধানের দাবীতে বিবৃতি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত ও সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন বলেন, ২০১৩ সালের ২ এপ্রিল দিবাগত রাত ৪.০০ টায় সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার শ্যামলী রিং রোডের ১৯/৬ টিক্কাপাড়া, বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যায়। ০৩.০৪.১৩ ইং তারিখে মোহাম্মদপুর শিয়ামসজিদ র‌্যাব-২ ক্যাম্প, মোহাম্মদপুর ও আদাবর থানায় খোজ নেওয়া হয়। কিন্তু তার গ্রেপ্তারের কথা অস্বীকার করে। পরে ৪ এপ্রিল তার সন্ধানের বিষয়ে মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়। তার খোঁজে সংগঠন ও পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ে বহুবার চেষ্টা করা হয়েছে। কিন্তু দ্বীর্ঘ ৫ বছর হয়ে গেলেও আজ পর্যন্ত তাদের গ্রেপ্তারের স্বীকার করেনি আইনশৃঙ্খলা বাহীনি। প্রশাসন কর্তৃক বার বার বিষয়টিকে উপেক্ষা করায় প্রমাণ হয় তারাই জাকির হোসেনকে গুম করে রেখেছে। অথচ তার মা-বাবা আজও সন্তানদের ফেরার অপেক্ষায় পথ চেয়ে আছে। সহপাঠিরা তাদের ফিরে পাওয়ার আশায় প্রহর গুনছে। এমনি ভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তারের পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ওয়ালিউল্লাহ ও মোকাদ্দেসের মত বিরোধী দলের অসংখ্য নেতা কর্মীর কোন খোঁজ পাওয়া যায়নি। একটি স্বাধীন সার্বভৌম দেশের মেধাবী ছাত্ররা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এমন ভাবে গুম হয়ে যাবে তা কল্পনাও করা যায়না। এটা কোন সভ্য রাষ্ট্র ব্যবস্থার প্রতিফলন হতে পারেনা।

নেতৃবৃন্দ বলেন, অন্য সবার মত জাকির হোসেনও এদেশের সন্তান। সাংবিধানিক ভাবে তাদের ন্যায় বিচার পাবার অধিকার আছে। কিন্তু দুঃখের বিষয় হল আইনের ধারক বাহকরাই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই মেধাবী ছাত্রকে গুম করে রেখেছে। কোন সভ্য সমাজে এমন লোমহর্ষক আচরণ চিন্তা করা যায় না। এত কিছুর পরও আমরা বিশ্বাস করি জাকির হোসেন আইনশৃঙ্খলা বাহীনির কাছেই নিরাপদে আছে। অবিলম্বে তাদের সন্ধান দিতে হবে। অন্যথায় দেশের মানুষ আইনশৃঙ্খলা বাহীনি থেকে আস্থা উঠিয়ে নিবে। আমরা আশা করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের শপথ ও পোষাকের প্রতি সম্মান দেখিয়ে হাফেজ জাকির হোসেনকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দিবে।

নেতৃবৃন্দ এই অমানবিকতার অবসান ঘটিয়ে জাকির হোসেনসহ গুম হওয়া সকল ছাত্রের সন্ধান ও মুক্তি দিতে এবং গুম খুন বন্ধ করতে সরকারের প্রতি আহবান জানান।

ওবায়েদুল্লাহ সরকার/এসএম