ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে অবস্থিত ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র গ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তা মিহির সরোয়ার।

পরে সাংবাদিকদের আসাদুজ্জামান রিপন বলেন, ‘কমিশন যদি সুষ্ঠু নির্বাচন করার প্রতিশ্রুতি রক্ষা করতে পারে তাহলে বিএনপি নির্বাচনে অংশ নেবে।’

আন্দোলন ও নির্বাচন এক সঙ্গে চলবে বলেও জানান তিনি। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির প্রার্থীরা জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আসাদুজ্জামান রিপন।

ইআর