বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে জাতীয়তাবাদী তাঁতীদল।
আগামীকাল (বৃহস্পতিবার) বিকেল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় কনফারেন্স হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ।
সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি মুক্তিযোদ্ধা মো: হুমায়ূন ইসলাম খান।
তাঁতী দলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এমএইচ





