২৬ ডিসেম্বরের বাংলাদেশ লেবার পার্টির জাতীয় কাউন্সিল ৯ জানুয়ারী শনিবার সকাল ১০ টায় ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে অনুষ্ঠিত হইবে।
২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থ্যতার কারনে কাউন্সিলের তারিখ পরির্বতন করা হয়েছে।
দুর্ণীতি, দুঃশাসন ও প্রতিহিংসামুক্ত অর্থবহ পরির্বতন চাই’ প্রতিপাদ্য নিয়ে লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে জাতীয় কাউন্সিল উদ্ভোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব র্মীজা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি গনস্বাস্থ্য কেন্দ্রের ট্রাষ্টি মুক্তিযোদ্ধা ডাঃ জাফরূললাহ চৌধুরী। তাই ৯ জানুয়ারী কাউন্সিল সফল করতে সকল জেলা, মহানগর ও উপজেলার ডেলিগেটদের যথাসময়ে উপস্থিত থাকতে লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী আহবান জানিয়েছেন।
এমএ





