গাইবান্ধায় কারাগারে নিহত জেলা বিএনপির সাধারণ সম্পাদক গউসুল আজম ডলার ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদ জিয়া এক শোকবার্তায় বলেছেন, চিকিৎসায় কারা কর্তৃপক্ষের চরম অবহেলা ও উদাসীনতার কারণেই তার মৃত্যু হয়েছে।
তিনি বলেন,সরকারের দু:শাসনের করালগ্রাসে কারাগারে আটক বিএনপি নেতাকর্মীরা প্রায়ই মৃত্যুমুখে পতিত হচ্ছেন, যা রহস্যজনক।অসুস্থ বিএনপি নেতাকর্মীদের চিকিৎসায় কারাকর্তৃপক্ষের চরম অবহেলা ও উদাসীনতার কারণেই বন্দীদশায় তারা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন। বিএনপি নেতাকর্মীদের ন্যায় আমিও গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
মরুহুমের রুহের মাগফিরাত কামনা করে বেগম জিয়া বলেন, তিনি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী ও বলিষ্ঠ সংগঠক ছিলেন ।বহুদলীয় গণতন্ত্র ও দেশীয় স্বাধীনতা সুরক্ষার রাজনীতি করতেন। আর তার সুযোগ্য নেতৃত্বে গাইবান্ধা জেলা বিএনপি তৃণমূল পর্যায়ে শক্তিশালী ও গতিশীল হয়েছিল।
তিনি আরো বলেন,মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন ও লড়াই সংগ্রামে যে ভূমিকা পালন করেছিলেন তা এলাকাবাসী চিরকাল স্মরণ রাখবে।বিএনপি একজন জনপ্রিয় রাজনীতিবিদ এবং সমাজসেবককে হারালো যার শুন্যস্থান সহজে পূরণ হবার নয়। আমি শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও গুনগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাই।
ভিন্ন এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গউসুল আজম ডলারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও গভীর সমবেদনা জানান।
নাজিব





