আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আগামীকাল (শুক্রবার) প্রস্তুতি বৈঠক করবে বাংলাদেশ আওয়ামী লীগ।
বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।
ওইদিন বিকাল ৪টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় সভাপতিত্ব করবেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির চেয়ারম্যান,বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মানিত সকল সদস্যকে উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিনীত অনুরোধ জানিয়েছেন।
[b]ঢাকা, এমআর, ১৫ মে (টাইমনিউজবিডি.কম)
[/b]
রাজনীতি
আ'লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা শুক্রবার
আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আগামীকাল (শুক্রবার) প্রস্তুতি বৈঠক করবে বাংলাদেশ আওয়ামী লীগ। বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।





