তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গুপ্ত হত্যা করে মানুষ হত্যা করা যাবে, কিন্তু সরকারের পতন ঘটানো যাবে না। গুটি কয়েক জঙ্গি-সন্ত্রাসীর কাছে সরকার মাথা নত করবে না।
মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় জেলেদের নিবন্ধন এবং পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় সন্ত্রাসবাদ এবং জঙ্গি দমনে জেলেদেরও এগিয়ে আসার আহ্বান জানান জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমার সভাপতিত্বে জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, কুষ্টিয়া জেলা মৎস্য অফিসার ডা. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রথমবারের মতো ৭৫৮ জন জেলের হাতে পরিচয়পত্র তুলে দেয়া হয়।
এমআর





